নীলাঞ্জনা,
আকাশের নীল দেখেছো কি
কি অসীম নীলিমার বুকে তারার ঝলসা,
ঠিক যেমন নীলাঞ্জনার বুকে আমি।
নীলাঞ্জনা,
ঘুমাওনি জানি,
রাত্রির গভীরে দুই পাশে দুইজন চুপিসারি,
যার দুরত্ব একশ আট কিলোমিটার
তবুও কাছাকাছি - আলাদা নিঃশ্বাসে।
ঘুমের ঘোরে তোমার নিশ্বাস ভেবে,
আমি তুমি আর আমরা
হঠাৎ আলোয় দেখি,
পাশে তুমি নাই!
নীলাঞ্জনা
আজ সারাদিন ক্লান্ত শরীরে
একটু ছুয়ে দেখার তৃষ্ণা
ক্লান্তির শেষে তৃষ্ণার মহামারী
আমায় ভাবছো কি?
হঠাৎ করে আমার পাশে
তোমায় ভেবে ঘুম ঘুম চোখে
এক দীর্ঘ নিঃশ্বাসে একা
দেখি তুমি নাই!
নীলাঞ্জনা!
.jpeg)