একশ বছর

বেঁচে থাকার আশায় মানুষ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বাঁচে,
মৃত্যুর কিছুক্ষণ আগে,
ইচ্ছা ছিল সমুদ্রের পাড়ে আয়েশ করে বসবে
আগে জীবনের অর্থ বুঝেনি, আর বেঁচে থাকার মানে।
তার একটা ছোট্ট ইচ্ছা ছিল,
একশ বছর কিনা বাঁচতে চেয়েছিল সে
হারিয়ে জীবনের মুহূর্ত -
ভাবছে আজ মৃত্যুর কিছু মুহুর্ত আগে।
খুক খুক করে কাশি দিচ্ছে সে
গলায় ফাঙ্গাস জমে গেছে,
অথচ তার গলায় গান শুনতে অধীর হয়ে থাকতো সবাই
গত কয়েবছর আগে!
বেঁচে থাকার তীব্র আনন্দ বুঝে 
এখন একশ বছর বাঁচার ইচ্ছা দ্বিগুণ হয়েছে
যেমন মানুষ কিছু না হারিয়ে মর্ম বুঝেনা,
তেমন  জীবন না হারিয়ে  অর্থ খোঁজেনা।










Pages