জীবনের কয়েকবছর

 অনন্তর পর -

কত কেটে গেছে অবসর,

 অনুধ্যানে জীবনের কয়েকবছর 

অনন্তর কালের পর।

এইতো আমি সেদিন -

যেনো ধুলা লাগিয়ে গায়ে 

মাটিতে করছিলাম খেলা,

আজকে কীভাবে সন্ধ্যার আগে 

কেটে গেছে সন্ধাবেলা?

আজকে কীভাবে ভাবায় আমায়

এই জীবনের চক্রখেলা?

জীবন কি তবে ফিরছে আবার

নিজের বরাদ্দ আবাসে?

এই ভেবে ভেবে দেখলাম নিজেকে,

কোনদিনে বয়স গেছে বেড়ে।

অতঃপর জেনেছি আজ আয়নায় তাকিয়ে

সন্ধ্যা পেরোবার আগে, 

বয়স গেছে কমে - আপাতদৃষ্টিতে 

আদতে জীবন নিচ্ছে অবসর,

এই ভেবে বিয়োগ হলো

জীবনের কয়েকবছর! 




Pages