শুনো,
আজ তোমায় প্রথম দিনের মতো করে মনে পড়ছে,
একা একা একাকিত্বের ভিড়ে ভীষন অবসন্ন লাগছে।
কেউ নেই, সবচুপ, অন্ধকারত্ত্বে - ভাবছি ভীষন তোমায়।
তোমার ছোঁয়ার ইচ্ছা বাড়ছে ক্রমে আর জড়িয়ে ধরার তৃষ্ণা,
কখনো ভাবিনি আমারও একটা সময় থেকে একা বেঁচে থাকতে শিখতে হবে। এই তো শিখে যাচ্ছি,
তবে জানো? অন্তস্থ নিরব পন্থায় ভালোবেসেছি তোমায় তবে আজ হিয়ায় ক্ষুণ্ণ হৃদয় সন্নিবিষ্ট তোমার অপূর্ণতায়...
