তোমাদের এই শহরে
রাস্তার পারাপার,
তোমাদের এই শহরে
চিনিনা নিজের গলার হুংকার।
তোমাদের এই শহরে
মস্তিস্কের বিকৃতিতে ছাড়া আর কিছু নাই,
কৃত্রিম সুখ ছাড়া আর কোন সুখ নাই
অথচ ভেবেছি, পেয়েছি কিংবা কি চাই।
চার দেয়াল এর মাঝে এক রহস্যময় অন্ধকার
ভেসে আসে এক নিস্তব্ধ চিৎকার,
এই ঘনবসতীর ভিড়ে
ফিরে কেবল শূন্যতার এক হাহাকার।
যেখানে আমি নিজেকে ছাড়া
আর কাউকেই দেখি নাই,
শীতাচ্ছন্ন সকালের কুয়াশায়
আমি নিজেকেই খুঁজে পাই।
তোমাদের এই শহরে
রঙিন ক্যানভাসে এঁকেছি শহর চক্রের সাদাকালো ছবি,
সেই ছবিখান নষ্ট হয়েছে তারপর;
হতে চেয়েছি তোমাদের মস্তিষ্কের - চেতনা উদ্ধারের কবি।
কিংবা কোন এক বৃষ্টির রাতে
তোমাদের শহরে কালো মেঘের সাথে বৃষ্টি নামে,
মেঘের যখন মন খারাপে
কাচের চোখের জলে।
তোমাদের এই শহরে
একা হেটে যাওয়ার গতির মিছিলে,
একা একা একাকিত্বের ফুৎকারে এসে পড়েছি
একশ কোটি ক্রোশ দূরে।
