ঘুম

 রাত দেড়টায় আশে পাশে কেউ নেই

যান্ত্রিক শহর শান্ত হয়ে গেছে,
কবরস্থানের পাহারাদারের একাকীত্ব বাড়ছে
শত শত ঘুমানো মানুষের মাঝে।
ঘুম ঘুম ভাব - চোখ লেগে যাচ্ছে,
সেকেন্ডের কাটা ডানদিকে এগোচ্ছে;
একাকীত্ব বাড়বে আরো রাতের আড়ালে
আজ পাহারাদারের ঘুমানোর ডাক এসে গেছে!










Pages