আগন্তুক

 এই শহুরে ভৌগোলিক সীমানায় আগন্তুক এসেছে

বাতাসে তার গন্ধ ভাসে,
ইটের নগরীর বদ্ধতায় আর যান্ত্রিক কোলাহলে
তার ক্ষীণ আত্নচিৎকার গুলো চাপা পড়ে গেছে।

এই শহুরে আবহাওয়া অফিস জানান দেয়
সাইক্লোনের অগ্রিম সংকেত,
তবে মনের ভূমিতে যখন প্রলয় ঘটে
তখন মনের স্টেশনে মন হয় অনিকেত।

নগরীর নাগরিক কোলাহলে
আর ব্যস্ততার ট্রাফিক জ্যামে,
কেউ উপলদ্ধি করেনি আগন্তুককে
ফেরা হয়েছে কি হয়নি এখনো ঘরে!

কি যেনো এক বিভোর মায়া
কে যেনো বয়ে যায়, রয়ে যায়,
একাকীত্বের পরে ফেরা হলে ঘরে
আবার আত্নচিৎকার একাকীত্বে হারায়।




Pages