একদিন ফুলের বাগানে রঙিন প্রজাপতির প্রবেশ
ফুল তাকে কাছে ডাকে,
প্রজাপতি মধু আহরণ করে
কিন্তু ফুল প্রজাপতির সীমারেখা জানে না
আলতো ধরায় সে উড়ে,
তবে জোর ধরায় সে কষ্টে ভোগে
অধিক ভালোবেসে, ফুল প্রজাপতি কে
অজান্তে তার আনন্দ কেড়ে নেয় মধুর আঘাতে
তারপর রঙিন প্রজাপতি ধূসর হয়ে
তিক্ত মধুর স্বাদ নিয়ে সয়ে আছে
